হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে অনলাইনে আয় করবেন।

আপনার হাতে থাকা ছোট্ট এই স্মার্টফোন দিয়ে কিভাবে অনলাইন থেকে আয় করবেন। আমরা অনেকেই শিক্ষার্থী আবার অনেকেই অর্থ সংকটে পড়ে কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করতে পারেন না।


কিন্তু তাদের ইচ্ছা থাকে নিজে কিছু একটা করে নিজের জন্য খরচ জোগাড় করা অথবা ইনকাম করা। তাই তারা আয় করার জন্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব এ ভিডিও দেখেন। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সফল হলেও অধিকাংশ ক্ষেত্রে বিশেষ থেকে তারা প্রতারিত হয়ে আসেন। আবার বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জব পোস্ট দেখা যায় এগুলো বেশিরভাগই ফেক হয়ে থাকে। অনেক সময় কিছুটা কাজের হলেও এগুলো থেকে অধিকাংশ লোকে্রা সঠিক পথ খুঁজে পান না। তাই আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আয় করবেন


মোবাইল ফোনে আর্টিকেল লিখে আয় করা।

বর্তমানে মোবাইল ফোন দিয়ে আয় করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো আর্টিকেল লিখে আয় করা। পুরো পৃথিবীর প্রায় 50% ব্লগার এই কাজের সাথে যুক্ত আছেন। আপনি বিভিন্ন ক্যাটেগরি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখে অনলাইনের মাধ্যমে আয় করতে পারবেন। যেমন ভ্রমণ বিষয়ক, খাদ্য বিষয়ক, মোবাইল ফোন রিভিউ, খেলাধুল্‌, নিউজ পোর্টাল তাছাড়াও প্রযুক্তিবিষয়ক লেখালেখি করে আয় করতে পারেন। আপনি আপনার লেখা আর্টিকেলগুলো বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি করতে পারবেন। চাইলে আপনি নিজেও একটি ব্লগার সাইট খুলে সেখানে আর্টিকেল পাবলিশ করে গুগল এডসেন্স এর মাদ্ধমে অর্থ উপার্জন করতে পারবেন। এর জন্য প্রয়োজন শুধুমাত্র আপনার সাধারন জ্ঞান এবং যে সকল বিষয়ে আপনি আর্টিকেল লিখবেন সে সকল বিষয়ে সম্পূর্ণ ধারণা এবং সঠিক ইনফরমেশন।


স্মার্টফোন দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে যে আপনাকে ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন। এর মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং‌, লিংকডইন মার্কেটিং ইত্যাদি মার্কেটিং করে খুব সহজেই আয় করা যাবে। আপনারা ফেসবুক গ্রুপ অথবা বিভিন্ন পেইজ রয়েছে যেগুলো আপনি নিয়ন্ত্রণ করবেন এবং কাস্টমার কে সাহায্য করবেন এর বিনিময়ে আপনাকে তারা মাসিক একটি স্যালারি প্রদান করবে।


স্মার্টফোন দিয়ে এফিলিয়েট মার্কেটিং বা প্রমোশন করে আয়।

আপনি আপনার শখের স্মার্টফোনটি দিয়ে এফিলিয়েট মার্কেটিং অথবা সেলস মার্কেটিং করে আয় করতে পারেন। আপনার যদি একটি ব্লগ সাইট থাকে অথবা যেকোন ওয়েবসাইট থাকে এবং উক্ত ওয়েবসাইটে যদি ভালো পরিমাণে ট্রাফিক থাকে তাহলে আপনি কোম্পানী বা সাইটের দেওয়া লিঙ্ক থেকে তাদের পণ্য বিক্রি করে কিছু কমিশন পেতে পারেন। বর্তমানে বাংলাদেশের বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে যারা অ্যাফিলিয়েট মার্কেটার অন করে দিয়েছে যে কেউ চাইলে সেখানে রেজিস্ট্রেশন করে তাদের দেওয়া লিঙ্ক থেকে পণ্য অর্ডার করলে সেই পণ্য থেকে তাদেরকে কমিশন দেওয়া হয়। আপনি চাইলে সেটি স্মার্ট ফোন দিয়ে খুব সহজে করতে পারবেন।


স্মার্টফোনে ফটোগ্রাফি করে আয়।

বর্তমানে প্রতিটা স্মার্টফোনে খুব ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হয়। আপনি চাইলে সেই ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তুলে সেই ছবি বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করে আয় করতে পারেন। গুগোল এ এমন হাজার-হাজার ওয়েব সাইট পেয়ে যাবেন যেখানে স্মার্টফোনের তোলা ছবি ক্রয়-বিক্রয় হয়ে থাকে। সেখানে একটি অ্যাকাউন্ট খুলে আপনি আপনার ছবি প্রদর্শন করতে পারবেন যার ফলে আপনার ছবিটি কারো পছন্দ হলে সে আপনার কাছ থেকে ছবিটি ক্রয় করবে এভাবে খুব সহজে স্মার্ট ফোন দিয়ে ছবি ক্রয় বিক্রির মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন থেকে আয় করতে পারবেন।


স্মার্টফোনে ভিডিও এডিটিং করে আয়।

আপনি যদি ভিডিও এডিটিং ভালো পারদর্শী হয়ে থাকেন তবে আপনি চাইলে আপনার স্মার্টফোনটি দিয়ে খুব সহজে অনলাইনে আয় করতে পারবেন। বর্তমানে ভিডিও এডিটর এর চাহিদা অনেক বেশি তাছাড়া ইউটিউবে এবং ফেসবুকের ভিডিও এডিটিং এর জন্য অনেকেই ভিডিও এডিটর খুঁজে থাকেন। ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও এডিটিং এর জন্য ফাইবার এবং বিভিন্ন মার্কেটপ্লেসে প্রচুর কাজ দেখতে পাওয়া যায়। আপনি যদি ভিডিও এডিটিং করতে পারেন তবে যেকোনো ক্লায়েন্টের ভিডিও এডিটিং করে দিয়ে সেই ক্লায়েন্টের কাছ থেকে ভালো পরিমানে টাকা আয় করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য অনেক লোক নিয়োগ দেওয়া হয় আপনি চাইলে সেখানে এপ্লাই করতে পারেন এবং সেখানে সিলেক্ট হলে আপনি প্রতিমাসে ভালো একটা আয়ের সুযোগ পাবেন।


এছাড়াও স্মার্টফোন দিয়ে আরো বিভিন্ন উপায়ে আয় করা যায়। আজকে এ পর্যন্তই আবারো হাজির হব নতুন কোন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসপিসি নিউজ এর সাথেই থাকবেন। অনলাইন থেকে আয় করতে চাইলে অথবা আর্টিকেলটি বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর্টিকেলটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ


Post a Comment

0 Comments