খারাপ দিন সবার জীবনে আসে কিন্তু কেউ চেষ্টা করে সেটা বদলে ফেলে আর কেউ জীবনে কিছু না করতে পারার বাহানা খুঁজে বেড়ায়। আমরা আমাদের খারাপ অবস্থার জন্য সব সময় আল্লাহকে দোষ দিয়ে থাকি সেটা মনে হয় আল্লাহ পার্টিকুলার ওই ব্যক্তিকে সমস্ত সুখ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আর অভাগা করে পাঠিয়েছেন আপনাকে। আর আজ তাই আপনি এত দুঃখে। এই রকম একজন ব্যক্তি ছিলেন যিনি একটি ভাঙা ঘরে থাকতেন খুব কষ্ট করে তার পরিবারের পেটভরাতেন।
তারাও আল্লাহ কাছে একটাই নালিশ এসছিল আল্লাহ তার কপালে শুধু দুঃখ লিখেছেন আর সমস্ত সুখ খুশি আরাম দিয়েছেন তার ভাঙা ঘর থেকে একটু দূরে থাকা ওই ব্যক্তিকে। যিনি তার সম্পত্তি বাড়ি গাড়ি আর পরিবার নিয়ে খুব খুশিতে আছেন। এইসব শুনতে শুনতে আল্লাহ একদিন তার কথার জবাব দিবেন বলে ঠিক করেন এবং সেই মতই সেই ধনী ব্যক্তি কে সেই গরীব ব্যক্তি মতোই গরিব করে দেন এবং দু'জনকেই একটি করে মাছ ধরার ছিপ দিয়ে দেন।
এরপর থেকে সে ধনী ব্যক্তি মতো ভাঙ্গা ঘরে থাকতে শুরু করেন। যেহেতু দুজনের কারো কাছেই করার মত আর কোন কাজ ছিল না তাই তারা দুজনেই তাদের ছিপ দিয়ে মাছ ধরা শুরু করলেন। আর প্রথম দিনে তারা দুজনেই দশটা করে মাছ ধরলেন। গরিব ব্যাক্তিটি সেই ১০টা মাছ বিক্রি করলেন এবং বদলে 2000 টাকা পেলেন যেটা দিয়ে তিনি তাঁর পরিবারের জন্য অনেক ভালো ভালো খাবার কিনে আনলেন এবং পরিবারের সাথে খুব আনন্দ করলো।
কিন্তু অন্য ব্যক্তি যিনি ধনী থেকে গরীব হয়েছেন তিনি দশটা মাস থেকে একটা মাছ তার পরিবারের খাবার জন্য রেখে বাকি নয়টি মাস বিক্রি করে ১৮০০ টাকা পান।এখান থেকে ১০০০ টাকা দিয়ে তিনি আরও একটি মাছ ধরার ছিপ কেনেন এবং 500 টাকা দিয়ে আরও একটি ছেলেকে ভাড়া করেন তার সাথে মাছ ধরার জন্য আর বাকি 300 টাকা তিনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলেন।
পরের দিন সেই গরীব ব্যক্তিটি আগের দিনের মধ্যেই আবার মাছ ধরতে গেলেন এবং এই দিনও তিনি দশটি মাছ পেলেন এই দশটি মাছ বিক্রি করে তিনি আবার 2000 টাকা পেলেন এবং সেই টাকা তিনি ভালো খাওয়া দাওয়া করে আর তার অপূর্ণ শখ মিটিয়ে খরচ করে ফেললেন।
অপরদিকে অন্য ব্যক্তি যিনি ধনী থেকে গরিব হয়েছিলেন তিনি আজ কুড়িটি মাছ পেলেন কারণ আজ মাছ ধরার জন্য তার সাথে অন্য একজন ছিল। এই কুড়িটি মাছের মধ্যে ১৮টি মাছ বিক্রি করে তিনি ৩৬০০ টাকা পান আর দুটি মাছ তার পরিবারের খাবার জন্য রেখে দেন। এরপর তিনি মাছ বিক্রি করা টাকা থেকে দুই হাজার টাকা দিয়ে আরও দুটি এবং 500, 500 টাকা দিয়ে আরও 3 জন লোককে তার সাথে কাজ করার জন্য নিয়ে নেন। বাকি 100 টাকা তিনি সেভ করে রাখলেন।
তৃতীয় দিন ওই গরিব ব্যক্তিটি তার দশটি মাছ বিক্রি করে 2000 টাকা পান এবং সেটাও তিনি তার পরিবারের সাথে মিলে ভোগবিলাস করে খরচ করে দেন। অন্যদিকে অন্য ব্যক্তির কাছে আছে 40 টি মাছ ছিল কারণ তার সাথে মাছ ধরার জন্য আরও তিনজন ছিল। এর থেকে চারটি মাছ তিনি তাঁর পরিবারের জন্য রেখে দেন যাতে তারা পেট ভরে খেতে পারেন। আর বাকি 36 টি মাছ মার্কেটে বিক্রি করে তিনি ৭২০০ টাকা পান। যে টাকা থেকে 3000 টাকা দিয়ে তিনি আরও তিনটি মাছ ধরার ছিপ কেনেন আর ৫০০, ৫০০ টাকা দিয়ে তিনি আরও 4 জন লোককে মাছ ধরা জন্য নিয়ে নেন।
তারমানে এখন ঐ ব্যক্তির কাছে মাছ ধরার জন্য মোট সাতজন লোক আছে। এরপর উনি নিজেই মাছ ধরার কাজ ছেড়ে দেন এবং বসে বসে বাকিদের কাজের তদারকি করা শুরু করেন আর এত টাকা খরচ করার পরও ওই ব্যক্তির কাছে ১১০০ টাকা এখনো ছিল আর সন্ধ্যা হতে হতে তার কাছে 70 টি মাছ ছিল যার মধ্যে চারটি মাছ তার পরিবারের জন্য রেখে বাকি 66 টি মাছ বিক্রি করে তিনি 13000 টাকা আয় করেন।
যে ওনার কাছে আগের থেকে ১১০০ টাকা সঞ্চিত ছিল তাই ওর কাছে এখন 14 হাজার 100 টাকা আছে সাথে সাতটি মাছ ধরার ছিপ যেটা ছিল ওর Assets এবং মাছ ধরার জন্য 7 জন লোকের একটি টিম। আজ তিনি তার পরিবারের সাথে মিলে পেট ভরে খাওয়া দাওয়া আনন্দ করলেন আর পরের দিনের জন্য তিনি আরও কিছু ছিপ আর আরো কয়েকজন লোককে ভাড়া করলেন।
এভাবে দিনের পর দিন একই স্ট্যাটাস ফলো করে তিনি আস্তে আস্তে অনেক টাকা ইনকাম করা শুরু করলেন এবং খুব শীঘ্রই তার অবস্থা আগের থেকে অনেক গুন ভালো হয়ে গেলো। তিনি আগের থেকে বেশি ধনী হয়ে গেলেন এবং তার জন্য একটি নতুন বাড়ি কিনলেন আর তার ব্যবসা ভালোভাবে পরিচালনা করার জন্য একটি অফিসে নিয়ে নেন। এখন তার নিজের আর কোন কাজ করার প্রয়োজন হয় না কারণ তিনি তার কাজ দেখাশোনা করার জন্য কিছু ম্যানেজার একাউন্টের হায়ার করে রেখেছেন তার মানে তিনি এখন অন্যদের চাকরি দিয়ে থাকেন।
এবং সাথে সাথেই তিনি তার কিছু টাকা অন্যান্য ব্যবসাতেও ইনভেস্ট করে রাখেন। কিন্তু আল্লাহকে তার দুর্ভাগ্যের জন্য নালিশ করে বেড়ানো সেই গরীব লোকটি আজ সেই একটি মাছ ধরা ছিপ নিয়ে দশটা করে মাছ ধরে কোন রকমে তার সংসার চালাচ্ছেন এবং আজও আল্লাহর কাছে অভিযোগ করে যাচ্ছেন। আল্লাহ তাকে এতো গরিব কেন বানিয়েছে। যদি আপনার মধ্যে একটুও বোঝার ক্ষমতা থেকে থাকে তাহলে হয়তো এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ কারো সাথেই পক্ষপাতিত্ব করেন না বা কাউকে ছোট বা বড় নজরে দেখেন না তিনি সবাইকে সমান সুযোগ দেন।
আর সেই সুযোগকে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপর। এই পৃথিবীতে ভালোভাবে বাঁচার অধিকার আমাদের সবার আছে। তাই আজ যদি আপনি গরীব হন অসফল হন তাহলে আল্লাহকে দোষ দেওয়া বন্ধ করে নিজের অসফলতার কারণ খোঁজেন।ঠিক যেমন এখন পৃথিবীর সবথেকে করুন পরিস্থিতি লকডাউন চলছে। কিন্তু ভেবে দেখুন আপনার হাতে এখন সবথেকে দামি জিনিসটি আছে যেটা আগে ছিল না আর সেটা হলো সময়। তাই সময়টাকে নষ্ট করবেন না কারণ আজ নয় কাল পৃথিবী আবার তার আগের জায়গায় ফিরবে।
অলরেডি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভ্যাকসিনের টেস্টিং শুরু হয়ে গেছে এই সময়টাতে বাড়ি বসে নতুন কিছু শিখুন অনলাইন কোর্স করুন। বিভিন্ন ওয়েবসাইটগুলোতে এখন বাম্পার অফার চলছে সেগুলোতে কাজ শুরু করে দিন। আপনার সাইবার সিকিউরিটি হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, মোবাইল অ্যাপ তৈরি, গেম তৈরি, ওয়েবসাইট তৈরি ইত্যাদির যেটাতে ইন্টারেস্ট আছে যেটা হওয়ার স্বপ্ন আপনার সেই কোর্স নিয়ে নিন। আজ ওয়েবসিরিজ থেকে সময় নষ্ট মানে কাল আপনার ভবিষ্যৎ নষ্ট এখনো যথেষ্ট সময় আছে আপনি এই কোর্স গুলো করতে পারেন।


0 Comments